ক্ষতিপূরণ দাবিতে হিমাগার ঘেরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকেরা দীনা কোল্ড স্টোরেজ ঘেরাও কর্মসূচি পালন করেছে। তাঁরা গতকাল সোমবার বেলা ১১টায় ওই হিমাগার ঘেরাও করেন।কর্মসূচি শুরুর আগেই হিমাগারের প্রধান গেটে তালা ঝুলিয়ে কর্মচারী-কর্মকর্তারা সটকে পড়েন। ক্ষতিগ্রস্ত কৃষকেরা হিমাগারের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেখানে গিয়ে খোঁজখবর নেন। পরে কৃষকেরা তাঁকে স্মরকলিপি দেন। ইউএনও এসএম রফিকুন্নবী প্রথম আলোকে জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবির বিষয়টি তাঁদের জানানো হয়েছে। বিষয়টি তিনি জেলা প্রশাসককে জানাবেন।