প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ও ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত ‘ওয়ানস্টপ সার্ভিস সেন্টার’ গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন মাতুব্বর সভাপতিত্ব করেন। এতে অধিগ্রহণ করা ভূমির মালিকদের ৩১ জনকে ৫৯ লাখ টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক ছিদ্দিকী।