প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকায় পলমল গ্রুপের আসওয়াদ কম্পোজিট মিলসে অগ্নিকাণ্ডে হতাহত পোশাক কারখানার কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে কে-মার্ট। মঙ্গলবারের ওই অগ্নিকাণ্ডে কমপক্ষে সাতজন নিহত হন।
কে-মার্ট, বি ডব্লিউ ও টার্গেট—অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় এই তিনটি প্রতিষ্ঠান পলমল গ্রুপের কারখানা থেকে পোশাক নেওয়ার কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে কে-মার্ট বলেছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিতে তাদের একটি প্রতিনিধিদল কাজ করছে। সিডনি মর্নিং হেরাল্ড।