ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষুব্ধ কুমিল্লার পোলট্রি ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতিপূরণ না পাওয়ায় কুমিল্লার পোলট্রি ব্যবসায়ীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা ব্যবসায়ীদের ভর্তুকি দেওয়াসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়ার দাবি জানিয়েছেন।গতকাল রোববার সকালে কুমিল্লা জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ব্যবসায়ীরা ওই দাবি জানান। সকাল সাড়ে ১০টায় নগরের রামমালা সড়কের জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার সাহার সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বক্তব্য দেন কুমিল্লা জেলা পোলট্রি মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মালেক, সমিতির সদস্য সাদেক হোসেন ও লিটন মিয়া।মতবিনিময় সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী মো. তরিকুল আলম বার্ড ফ্লু বিষয়ে বক্তব্য দেন।সভায় পোলট্রি ব্যবসায়ী আবদুল মালেক বলেন, ‘চার বছর ধরে খামারিরা প্রচুর ক্ষতির মধ্যে রয়েছেন। খামারিদের প্রাণিসম্পদ কর্মকর্তারা অবহেলার চোখে দেখেন। বেকার যুবকেরা সমাজে পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে টিকে থাকার জন্য এ ব্যবসায় এসেছে। কিন্তু নানা ধরনের রোগব্যাধির কারণে একের পর এক মুরগি ও মুরগির বাচ্চার মৃত্যু ঘটছে। এতে করে অনেক খামারি পুঁজি হারিয়ে ফেলেছেন। গত এক বছরে কুমিল্লার তিনটি খামারের মুরগি নিধন করা হলেও এখন পর্যন্ত খামারিরা ক্ষতিপূরণ পাননি।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার সাহা জানান, ‘ক্ষতিপূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিয়ে আলোচনা করার জন্য এ মতবিনিময় সভা করছি।’