মেঘনা তেল কোম্পানির জেটিঘাটটি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ৯০ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এ ব্যাপারে জাহাজমালিকদের স্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠান পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধির কাছে নিশ্চয়তা পেলে জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করতে পারবে।
চট্টগ্রাম বন্দরের ১৪ নম্বর ঘাটে তেলবাহী বিদেিশ জাহাজের ধাক্কায় জেটিঘাটটি ক্ষতিগ্রস্ত হয়।
গত শুক্রবার দুপুরে এমপি এনজোর্ড এরিক নামের তেলবাহী একটি জাহাজ বন্দরের ১৪ নম্বর ঘাটের মেঘনার জেটিঘাটকে ধাক্কা দেয়। এতে জেটি ছাড়াও জেটির ওপর নির্মিত মেঘনা তেল কোম্পানির ছোট কার্যালয়টিতে ফাটল দেখা দেয়।
যমুনা তেল বিপণন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলিমউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জাহাজটিতে ডিজেল খালাস হয়েছে। এর মধ্যে আমরা পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধিদের ডেকে ক্ষতিগ্রস্ত জেটিঘাট দেখিয়েছি। আমরা সবাই মিলে ৯০ লাখ টাকার ক্ষতিপূরণ নির্ধারণ করেছি। পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি লিখিত নিশ্চয়তা দিলে জাহাজটি বহির্নোঙর ছেড়ে গন্তব্যে চলে যেতে পারবে।’