ক্ষতিপূরণ পেল ছয়টি পরিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ হিসেবে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় সাংসদ মৃণাল কান্তি দাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে চেক হস্তান্তর করেন। চেকের সঙ্গে পরিবারগুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠিও দেওয়া হয়। এ সময় সাংসদের সঙ্গে চরকেওয়ার ইউনিয়ন পরিষদের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রায় দুই মাস আগে খাসকান্দিগ্রামে আগুন লেগে ওই পরিবারগুলোর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। মুন্সিগঞ্জ প্রতিনিধি