ক্ষতিপূরণ পেলেন ছয় নির্বাচন কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনের দিন দায়িত্ব পালনের সময় হতাহত ছয় ব্যক্তিকে ৬ লাখ ৯০ হাজার টাকা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ ভাতা দেওয়া হয়েছে। গত সোমবার দুপুর ১২টায় জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম তাঁর কার্যালয়ে ওই ভাতার চেক বিতরণ করেন।
ভাতাপ্রাপ্তদের মধ্যে সদর দক্ষিণ উপজেলার চাষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন নাহারের (সড়ক দুর্ঘটনায় নিহত) মা মাকসুদা বেগম পেয়েছেন পঁাচ লাখ টাকা। ফেনী সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মতিউর রহমান ৩০ হাজার টাকা, কুমিল্লা নগরের রফিক উদ্দিন মেমোরিয়াল হাইস্কুলের সহকারী শিক্ষক অমূল্য চন্দ্র সাহা ৩০ হাজার টাকা, আদর্শ সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ৫০ হাজার টাকা, দক্ষিণ রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিদা সুলতানা ৫০ হাজার টাকা এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা সুলতানা পেয়েছেন ৩০ হাজার টাকা।
জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ২০১৪ সালের ১৯ মে আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন বিকেল সাড়ে পাঁচটায় আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ভোটগ্রহণ শেষে বাসায় ফেরার পথে পিকআপ ভ্যান উল্টে সাতজন নির্বাচন কর্মকর্তা আহত হন। তাঁদের মধ্য থেকে পাঁচজনকে গতকাল এক লাখ ৯০ হাজার টাকার চেক দেওয়া হয়। অন্য দুজনকে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে।