প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের রানা প্লাজা ধসে হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়াসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে রানা প্লাজা গার্মেন্ট শ্রমিক ইউনিয়ন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলে ১২৭ কোটি টাকা জমা হলেও এখন পর্যন্ত মাত্র ২২ কোটি টাকা দেওয়া হয়েছে। এক বছর পার হলেও এখন পর্যন্ত ১০৫ কোটি টাকা কেন দেওয়া হচ্ছে না, তা দেশবাসী জানতে চায়।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, এত দিন পর্যন্ত রানা প্লাজার শ্রমিকেরা যে অর্থ পেয়েছে তা সহায়তা মাত্র। কিন্তু কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
ছয় দফা দাবির অন্যতম হলো রানা প্লাজা হত্যাকাণ্ডের বিচার, রানা প্লাজার সব শ্রমিককে বকেয়া বেতন, সুযোগ-সুবিধা ও ক্ষতিপূরণ প্রদান৷ বিজ্ঞপ্তি৷