প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়লা উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার আরও ২৪৭টি পরিবার স্থায়ী ক্ষতিপূরণ বাবদ ২২ কোটি ২২ লাখ ৬২ হাজার ১২৫ টাকা পেয়েছেন। গত রোববার বিকেল চারটায় কয়লাখনির প্রশিক্ষণকেন্দ্রে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন তৃতীয় দফায় ক্ষতিপূরণের এই চেক হস্তান্তর করেন।এর আগে ২২ সেপ্টেম্বর ও ১৩ অক্টোবর দুই দফায় ৪১২টি পরিবারকে ৩২ কোটি ২০ লাখ ছয় হাজার ৯৮৭ টাকা দেওয়া হয়। ক্ষতিপূরণ প্রদান কাজের সমন্বয়কারী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন জানান, এলাকার প্রকৃত ক্ষতিগ্রস্ত ভূমিহীনেরাও ক্ষতিপূরণের টাকা পাবেন।