ক্ষতিপূরণের দাবিতে আজ বড়পুকুরিয়া কয়লাখনি ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’ আজ সোমবার কয়লাখনি ঘেরাও কর্মসূচি পালন করবে। ফসলি জমির শস্যের ক্ষতিপূরণ, দুই হাজার ৬০০ ঘর-বাড়ি, ছয়টি মিল-চাতালে ফাটল ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চাকরির দাবিতে এই কর্মসূচি পালন করছেন তাঁরা।কমিটির দাবি, ভূ-গর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলার কারণে খনির পার্শ্ববর্তী সাতটি মৌজা বৈদ্যনাথপুর, বৈগ্রাম, কালুপাড়া, বলরামপুর, বাঁশপুকুর, পাঁচঘরিয়া ও গোপালপাড়ার প্রায় ১১টি গ্রামে ৬৪৬ একর ফসলি জমি অবনমিত হয় ও বাড়ি-ঘরে ফাটল দেখা দেয়। কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল বলেন, খনি কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা জুনের মধ্যে এককালীন ক্ষতিপূরণের ও আনুষঙ্গিক দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু এখনও একটি দাবিও পূরণ হয়নি। বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ক্ষতিপূরণ শিগগিরই দেওয়া হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে এক হাজার ১৪৩টি ঘর-বাড়ির ফাটল চিহ্নিত করা হয়েছে, কিন্তু আন্দোলনকারীরা খনি এলাকার বাইরের বাড়ি-ঘরেরও ক্ষতিপূরণ দাবি করছেন।