ক্ষতিপূরণের দাবিতে আলুচাষিদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতিগ্রস্ত আলুচাষিদের ক্ষতিপূরণের দাবিতে দিনাজপুরে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। জেলা কৃষক সমিতির সভাপতি বদিউজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষক সমিতির সহসভাপতি আবুল কালাম আজাদ, সবিতা রানী রায়, সাধারণ সম্পাদক দয়ারাম রায়, সাবেক ছাতনেতা খন্দকার আশরাফুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, লাভের আশায় আলু চাষ করলেও দুই বছর ধরে চাষিরা উৎপাদন খরচ তুলতে পারছেন না। বক্তারা ক্ষতিগ্রস্ত আলুচাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ, ব্যাংকঋণের সুদ মওকুফ, সরকারি উদ্যোগে হিমাগার নির্মাণ ও পর্যাপ্ত পরিমাণে আলু বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।