ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল ও অবরোধের কারণে কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকেরা সরকারের কাছে ক্ষতিপূরণসহ ১২ দফা দাবি জানিয়েছেন। এই দাবিতে গতকাল রোববার তাঁরা দিনাজপুর শহরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেন।
গতকাল দুপুরে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে দিনাজপুর শহরের মডার্ন সিনেমা মোড়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা কমিটির সভাপতি বদিউজ্জামান বাদল।
এতে কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ আলতাফ হোসাইন, সিপিবির দিনাজপুর জেলা কমিটির সভাপতি মেহেরুল ইসলাম, কৃষকনেতা দয়ারাম রায় প্রমুখ বক্তৃতা করেন।