প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত কয়েক শ মানুষ ক্ষতিপূরণের দাবিতে গতকাল সোমবার থেকে আবারও পাঁচ দিনের অনশন কর্মসূচি শুরু করেছেন।তাঁরা খনির ১ নম্বর গেটের সামনের রাস্তায় প্যান্ডেল তৈরি করে এ কর্মসূচি পালন করছেন। বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র আহ্বায়ক ইব্রাহিম খলিল জানান, এখনো অবকাঠামো খাতে ক্ষতিপূরণ না দেওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এই এলাকা ছেড়ে অন্যত্র সরে যেতে পারছেন না।