ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রংপুরে গতকাল সোমবার বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টায় বের হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সংগঠনের জেলা সমন্বয়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পলাশ কান্তি নাগ, আহসানুল আরেফিন, রোকনুজ্জামান প্রমুখ।