ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণসহ তিন দফা দাবিতে গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি করেছেন নিখোঁজ ও আহত পোশাকশ্রমিকদের স্বজনেরা।

মানববন্ধনে নিখোঁজ ও আহত পোশাকশ্রমিকদের স্বজনেরা তাঁদের দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে: দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে, আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, চিকিৎসা না পেয়ে মারা যাওয়া সুমাইয়ার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
২০১২ সালের নভেম্বরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস লিমিটেডে আগুন লেগে শতাধিক শ্রমিক প্রাণ হারান। বিজ্ঞপ্তি।