ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিচালনার দায়িত্বে থাকা পানামা পোর্ট লিংকের শ্রমিকেরা গতকাল শনিবার চার ঘণ্টা পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ রেখেছেন। নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত শ্রমিকেরা পণ্য ওঠানামার কাজ বন্ধ রাখেন। খবর পেয়ে সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক হারুন আর রশিদসহ অন্য সংগঠনের নেতারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে নিহত শ্রমিকের পরিবারকে সহযোগিতা ও ক্ষতিপূরণের আশ্বাস দিলে বেলা দেড়টার দিকে তাঁরা কাজে যোগ দেন। এ বিষয়ে পানামা পোর্ট লিংক কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেলে পানামা শ্রমিক আশরাফুল হক (৪১) পণ্য নামানোর সময় ট্রাক থেকে পড়ে মারা যান।