ক্ষতিপূরণের ২৫ কোটি টাকা আদায়ের জন্য ডিক্রি চেয়ে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত তত্ত্বাবধায়ক সরকারের নৌপরিবহন উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিনসহ দুজনের বিরুদ্ধে করা ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ মামলার রায় কার্যকরের জন্য ডিক্রি চেয়ে মামলা করা হয়েছে। ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ (ভারপ্রাপ্ত) রহিবুল ইসলামের আদালতে গতকাল মঙ্গলবার শাহাদাত হোসেন এ মামলা করেন।মামলায় ক্ষতিপূরণ আদায়ের আরজি জানানো হয়। এ বিষয়ে গতকাল কোনো আদেশ দেওয়া হয়নি।২০০৯ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর প্রতিষ্ঠান এভারেস্ট এন্টারপ্রাইজের মালিক শাহাদাত হোসেন ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ঘোষণামূলক একটি মামলা করেন। ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ মো. মোহসিনুল হক ২০১১ সালের ৩ নভেম্বর এম এ মতিন ও তৎকালীন নৌসচিব এ কে মোতাহার হোসেনের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।