ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ঠিক করবে জনগণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর প্রক্রিয়া কীভাবে হবে, সেটি ঠিক করবে বাংলাদেশের জনগণ।গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান সমিতির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে রাষ্ট্রবিজ্ঞান সমিতি আয়োজিত মার্কিন গণতন্ত্রবিষয়ক এক অনুষ্ঠানে ড্যান মজীনা বক্তব্য দেন।মার্কিন রাষ্ট্রদূত বলেন, মার্কিন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর।বাংলাদেশে আগামী নির্বাচনে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কীভাবে হতে পারে—অনুষ্ঠান শেষে এমন এক প্রশ্নের জবাবে মজীনা বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ এটি ঠিক করবে। এটা নিয়ে বাইরের কারও কথা বলা উচিত নয়।