ক্ষমতাধর নারীদের তালিকায় ৫৯ নম্বরে শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৯তম স্থানে আছেন। গতকাল মঙ্গলবার ফোর্বস সাময়িকী ২০১৫ সালের ক্ষমতাধর নারীদের ওই তালিকা প্রকাশ করেছে। গত বছরের তালিকায় শেখ হাসিনা ৪৭তম অবস্থানে ছিলেন। এই তালিকায় এবার ১ নম্বরে আছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।
ম্যার্কেল এই নিয়ে গত ১২ বছরের মধ্যে ১০ বারই ১ নম্বর স্থান পেলেন। এর মধ্যে নয়বারই তিনি ১ নম্বরে ছিলেন। ফোর্বস-এর তালিকায় ম্যার্কেলের পরের অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি এবং ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট পদের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন। ৩ নম্বর অবস্থানে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস। তাঁর পরের অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেমের বোর্ড অব গভর্নরসের প্রধান জ্যানেট ইয়েলেন। সূত্র: ফোর্বসের ওয়েবসাইট।