ক্ষমতায় থাকতে আবার সংবিধান সংশোধনের কথা ভাবছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে আবার সংবিধান সংশোধন করার কথা ভাবছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি করেন। মওদুদ বলেন, এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে বিএনপি তা মানবে না। একমাত্র নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সংবিধান সংশোধন করা হলে বিএনপি তাতে সহায়তা করবে। মওদুদ বলেন, ক্ষমতাসীনদের করা পঞ্চদশ সংশোধনী শেখ মুজিবুর রহমানের সরকারের সময়ের করা চতুর্থ সংশোধনীর মতো একটি কালো অধ্যায়। দুটি সংশোধনীই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করেছে এবং করছে। তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট ভবিষ্যতে ক্ষমতায় গেলে এই পঞ্চদশ সংশোধনী বাতিল করবে।
আলোচনা সভায় সমবায় দলের ও বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।