ক্ষমতাসীন দলকে এগিয়ে আসার আহ্বান অলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির সামনে এখন অশনিসংকেত, এই মন্তব্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ চলমান রাজনৈতিক সমস্যার জন্য সরকারি দলকেই দায়ী করলেন।
এলডিপির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অলি বলেন, রাজনৈতিক সংকট নিরসনে সরকারকেই এগিয়ে আসতে হবে। বিরোধীদলীয় নেতা আলোচনার যে আহ্বান জানিয়েছেন, তাতে সাড়া দিতে হবে।