ক্ষমতায় আঁকড়ে থাকতে চাইলে আওয়ামী লীগের কবর হবে: জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামী বলেছে, সংবিধানের অপব্যাখ্যা করে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে কোনো ধরনের গোঁজামিল ও অবাঞ্ছিত কৌশলের আশ্রয় নেয়, তাহলে আওয়ামী লীগের কবর রচনা হবে।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল সোমবার এক বিবৃতিতে এ কথা বলেন। জাতীয় সংসদে গত রোববার দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।