ক্ষমতায় যেতে আ.লীগ কখনো সশস্ত্র বাহিনীকে ব্যবহার করেনি : প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় যাওয়ার জন্য সশস্ত্র বাহিনীকে ব্যবহার করেনি। বরং এই বাহিনীকে শক্তিশালী, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে চেয়েছে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আজ সোমবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই সশস্ত্র বাহিনীর উন্নয়ন এবং এই বাহিনীর সদস্যদের কল্যাণে কাজ করেছে। আওয়ামী লীগ সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলতে চায়; যে বাহিনীর সুনাম দেশে-বিদেশে সমাদৃত হবে।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী এই দিবসের চেতনা ধারণ করে তাঁদের জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।