ক্ষমা চেয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই নারী শিক্ষককে উত্ত্যক্ত করার ঘটনায় ক্ষমা চেয়ে অভিযুক্ত শিক্ষার্থীরা গতকাল শনিবার প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছেন। তবে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তুহিন ওয়াদুদ বলেন, তাঁরা অভিযুক্ত শিক্ষার্থীদের কিছু একটা শাস্তির দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযুক্ত শিক্ষার্থীরা গতকাল এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে আবেদন করেছেন। বিষয়টি নিয়ে এখনো কোনো বৈঠক হয়নি।