প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১০৮তম ‘ফাঁসি দিবস’ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার স্মরণসভা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বেলা ১১টায় সিলেটের এমসি কলেজের শিক্ষাভবনে ক্ষুদিরাম স্মরণে দেয়ালিকা প্রকাশ করা হয়। এর উন্মোচন করেন ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি রেজাউর রহমান। এ সময় কলেজ শাখার সংগঠক সাদিয়া নোশিন, আল আমিন, শাহিদুল আলম ও নাঈমুর রহমান বক্তব্য দেন। তাঁরা ছাত্র-কিশোর-যুবসমাজকে ক্ষুদিরামের দেশাত্মবোধের চেতনা হৃদয়ে ধারণ করার আহ্বান জানান।