ক্ষুদ্র কৃষকের সাফল্য আনতে 'সফল'-এর যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফসলের ন্যায্যমূল্য না পাওয়া এ দেশের কৃষকের ভাগ্যের সঙ্গে জড়িয়ে আছে। ন্যায্যমূল্য না পেয়ে সম্প্রতি অনেক জায়গায় কৃষকেরা রাস্তায় ফেলে দিয়েছেন আলু।
কষ্টে-ঘামে উৎপাদিত ফসল বাজারে পৌঁছাতে হাতবদল হয় অনেকবার। আর তাতে পণ্যের দাম যায় বেড়ে। লাভের অংশ চলে যায় মধ্যবর্তী দালাল-ফড়িয়াদের হাতে।
এ পরিস্থিতির উত্তরণে একটি সবল বাজার এবং সরবরাহব্যবস্থা অপরিহার্য। আর সেই উদ্যোগ নিয়ে সীমিত পরিসরে হলেও কাজ শুরু করেছে আন্তর্জাতিক সংগঠন ‘সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’। টেকসই কৃষি, খাদ্যনিরাপত্তা ও সংযোগ (সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি অ্যান্ড লিংকেজেস—সফল) প্রকল্পের আওতায় সংগঠনটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫০ হাজার ক্ষুদ্র কৃষি পরিবারের সঙ্গে কাজ শুরু করেছে।
রাজধানীর একটি হোটেলে গত বুধবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটি ‘সফল কর্মসূচি’ তুলে ধরে গণমাধ্যমের কর্মীদের সামনে। সলিডারিডাডের বাংলাদেশি ব্যবস্থাপক সেলিম রেজা বলেন, ‘আমাদের কাজ কৃষকের সঙ্গে বাজারের সেতু তৈরি করা। কীভাবে পরিবেশবান্ধব প্রক্রিয়ায় এটি উৎপাদন করা যায়, সেই তথ্য জানানো।’
নির্বাহী পরিচালক নেকো রোজেন বলেন, সফল কর্মসূচিতে ক্ষুদ্র কৃষকদের সমন্বয়ে এক হাজার উৎপাদক দল তৈরি করা হচ্ছে।