ক্ষুদ্র জাতিসত্তাগুলোর মাতৃভাষার স্বীকৃতি দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর মাতৃভাষার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে। পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক বাতায়ন চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যে দেশের জনগণ মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে, সে দেশে ক্ষুদ্র জাতিসত্তাগুলোর মাতৃভাষার স্বীকৃতি না থাকা অত্যন্ত লজ্জাজনক এবং তা ভাষাশহীদদের প্রতি অবমাননার শামিল। বিবৃতিতে আরও বলা হয়, দেশের সংখ্যালঘু জাতিগুলোর মাতৃভাষার স্বীকৃতি দিয়ে সেগুলোর বিকাশে সহায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমেই কেবল বায়ান্নর ভাষাশহীদদের প্রতি যথাযথ সম্মান জানানো সম্ভব। ওই বিবৃতিতে পিসিপি দেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর মাতৃভাষার স্বীকৃতি দেওয়া, প্রাথমিক পর্যায় পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা চালু এবং সংখ্যালঘু জাতির ভাষার বিকাশে ভাষা একাডেমি প্রতিষ্ঠার দাবি জানায়।