ক্ষুদ্র জাতিসত্তার ভাষারও মর্যাদা চাই: স্পিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পিকার আবদুল হামিদ বাংলা ভাষাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে সব মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত জাতীয় মাতৃভাষা উত্সবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।আবদুল হামিদ বলেন, ‘ভাষা আন্দোলনের দীর্ঘ ৫৮ বছর পরও সর্বস্তরে বাংলা ভাষা চালুর জন্য আমাদের এখনো দাবি জানাতে হয়। এটি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ তিনি বাংলা ভাষার সর্বোত্তম ব্যবহারের পাশাপাশি সব আদিবাসী ভাষাকে সমান মর্যাদা দেওয়ার ওপর গুরুত্ব দেন। সংগঠনের সভাপতি সৈয়দ আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাষাসৈনিক আবদুল মতিন, সাংসদ মুজিবুল হক ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ঊষাতন তালুকদার। বিজ্ঞপ্তি।