ক্ষুদ্র জাতিসত্তার সদস্যদের চেক বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী গ্রামে গতকাল শুক্রবার দুপুর ১২টায় ক্ষুদ্র জাতিসত্তার সদস্যদের মাঝে ৩ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ওই চেক বিতরণ করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মইনুল ইসলাম বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে উপজেলার ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জীবন মানোন্নয়নের সহায়তার অংশ হিসেবে ওই অর্থ বরাদ্দ দেওয়া হয়।