ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর সহিংসতার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের ওপর সহিংসতা ও নির্যাতন বন্ধ এবং এর বিচারের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।
ফোরামের সমন্বয়ক শিপন রবিদাস বলেন, ২৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত ১০ দিনে দেশের ভেতরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ওপর পাঁচটি খুনের ঘটনা ঘটে। এর মধ্যে দুটি ঘটনায় ধর্ষণের পর খুন এবং অন্য তিনটি ঘটনায় তাদের নৃশংসভাবে খুন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি হরেন সিং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে অতীতের সব হত্যা ও ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত করে বিচার এবং ভূমি দখল, হত্যা, ধর্ষণ ও উচ্ছেদ বন্ধ করার দাবি জানান তিনি।