ক্ষুদ্র ব্যবসায়ীদের ‘লুকোচুরি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে গতকাল রোববার হরতাল-সমর্থকদের ‘চোখ ফাঁকি দিয়ে’ দোকান খোলা রেখেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দোকানের শাটার (ঝাঁপ) অর্ধেক খোলা রেখে ঝুঁকি নিয়ে ব্যবসা চালিয়েছেন তাঁরা।শহরের অলিগলি ও প্রধান সড়ক ঘুরে দেখা গেছে, পিকেটারদের কাছাকাছি দেখলেই দোকানিরা শাটার আটকে দিচ্ছেন। তারা চলে গেলে আবার তা অর্ধেক পরিমাণ খুলে রাখছেন। দিনভর এই ‘লুকোচুরির’ মধ্যে চলে কেনাবেচা।মুদি ব্যবসায়ী মানিক মিয়া বলেন, ‘এই বাজারে হরতাল আমার মতো ব্যবসায়ীদের জন্য মরণফাঁদ। রুটিরুজির জন্য আমার মতো অনেকেই ঝুঁকি নিয়ে বেচাবিক্রি করেছে। এতে অন্তত আজকের সংসার খরচটুকু উঠে এসেছে।’