প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) আওতায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধামুক্ত করতে সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এই লক্ষ্যে বাংলাদেশের জন্য ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত চার বছরমেয়াদি কৌশলপত্র প্রকাশ করেছে সংস্থাটি। এসডিজির সঙ্গে খাপ খাইয়ে কৌশলপত্র প্রণয়নকারী জাতিসংঘের প্রথম সংস্থা হচ্ছে ডব্লিউএফপি। বাংলাদেশ–সংক্রান্ত কৌশলপত্র বাস্তবায়নের জন্য বরাদ্দ করা হয়েছে ২০ কোটি ডলারের বেশি। অপুষ্টি দূর করা, সবার জন্য খাদ্য নিশ্চিত করা, টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিত করা এবং জরুরি অবস্থা মোকাবিলার প্রস্তুতি রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচির কৌশলপত্রে। রয়টার্স