ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজ, ন্যায্য মজুরি, কর্মসৃজন কর্মসূচি চালু, মঙ্গা ঠেকানোসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জে ‘রাজপথে বিক্ষোভ’ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের মল্লিকপুর থেকে বিক্ষোভ শুরু হয়। পরে শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ হয়। সংগঠনের জেলা আহ্বায়ক অজিত রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির জেলা সভাপিত চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক রহমান মিজান, সত্যজিৎ আচার্য প্রমুখ।