ক্ষেতমজুরদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরের ভাসান পানিতে মাছ ধরার অধিকার প্রতিষ্ঠা, গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধ ও পল্লি রেশনিং-ব্যবস্থা চালুর দাবিতে সুনামগঞ্জের ধরমপাশার মধ্যনগর বাজারে গতকাল শুক্রবার মিছিল ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে দুপুর ১২টার দিকে এসব কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মধ্যনগর থানা কমিটির সভাপতি জয়কৃষ্ণ সরকার। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অর্ণব সরকার, মধ্যনগর থানা কমিটির সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, সংগঠনের নেতা আজিজুর রহমান, নান্টু সরকার, মিনারা বেগম প্রমুখ।