ক্ষেতলাল পৌর এলাকায় দুই ইউপির কার্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় ক্ষেতলাল পৌর এলাকার মধ্যে পড়েছে। এ কারণে ওই দুই ইউনিয়নের মানুষকে অনেক দূর থেকে ইউপি কার্যালয়ে নানা কাজ করতে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ক্ষেতলাল সদর, বড়াইল ও বড়তারা ইউনিয়নের কিছু অংশ নিয়ে গঠিত হয় ক্ষেতলাল পৌরসভা। একই সময় ক্ষেতলাল সদর ভেঙে গঠিত হয় নতুন ইউপি তুলশিগঙ্গা। শুরু থেকে এখন পর্যন্ত ক্ষেতলাল থানার সামনে পৌর এলাকায় এ ইউপির কার্যক্রম চলছে। বড়াইল ইউপি কার্যালয়ও পৌরসভার শাখারঞ্জ চৌধুরীপাড়া গ্রামে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান বলেন, দুটি ইউনিয়নের নতুন ইউপি ভবন নির্মাণের জন্য জায়গা নির্বাচনের কাজ চলছে। জায়গা পেলেই ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।