ক্ষেতলাল পৌরসভার প্রথম নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার প্রথম নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন ইতিমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নয়টি কেন্দ্রের ৩৮টি বুথে একটানা ভোটগ্রহণ হবে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে ১০ জন করে তিন স্তরের নিরাপত্তা বাহিনী মোতায়েন করা আছে। আনসার-ভিডিপি, র‌্যাব, পুলিশ, বর্ডার গার্ড সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এ ছাড়া নয়জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। দুজন মাজিস্ট্রেট ও র‌্যাবের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক টহল দেবেন।নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক খলিলুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি জিয়াউর রহমান, সচেতন নাগরিক কমিটির প্রার্থী নবিউল ইসলাম এবং উপজেলা বিএনপির একাংশের সদস্য তোজামেঞ্চল হোসেন।এ ছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।