ক্ষেতলালে অগ্নিকাণ্ডে চারটি দোকানের মালামাল ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকায় অগ্নিকাণ্ডে চারটি দোকানের মালামাল পুড়ে গেছে। শনিবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্ষেতলাল প্রধান সড়কের পাইলট উচ্চবিদ্যালয় মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সুনীল টেলিকম নামের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এর পর আগুন পাশের সালমা ফার্মেসি, সাহা টেলিকম এবং সাহা ভ্যারাইটি স্টোরে দ্রুত ছড়িয়ে পড়লে সব দোকানের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে জয়পুরহাট দমকলবাহিনী সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।