ক্ষেতলালে অপহূত স্কুলছাত্রী সাত দিনেও উদ্ধার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সদর থেকে অপহূত স্কুলছাত্রীকে (১৩) সাত দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ক্ষেতলাল পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর ওই ছাত্রী ১১ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে অপহূত হয়। এ ব্যাপারে তার মা ১৩ সেপ্টেম্বর রনি (১৮) ও আহাদ আলী (১৬) নামের দুজনকে আসামি করে ক্ষেতলাল থানায় একটি অপহরণ মামলা করেন। পুলিশ ওই দিনই উপজেলার পাইকপাড়া গ্রামের আহাদ আলীকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ক্ষেতলাল থানার উপপরিদর্শক (এসআই) দুরুল ইসলাম বলেন, অপহূত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।