ক্ষেতলালে আগুনে দেড় হাজার মুরগির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শ্যামপুর গ্রামে গতকাল শনিবার ভোরে একটি বাড়িতে আগুন লেগে দোতলার মুরগির খামারের দেড় হাজার মুরগির বাচ্চা মারা গেছে। আগুনে ঘরের মালামালও পুড়ে গেছে।ক্ষেতলাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের আবদুল বারিকের বাড়িতে ভোর চারটার দিকে আগুন লাগে। এ সময় লোকজনের চিৎকার শুনে গ্রামবাসী এসে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ির মালিক আবদুল বারিক জানান, তাঁর ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া খামারের দেড় হাজার মুরগির বাচ্চা মারা গেছে।