ক্ষেতলালে ইউএনও কাপ টি-টোয়েন্টি ক্রিকেট খেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে ক্রীড়া’ স্লোগান সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ‘ইউএনও কাপ টি-টোয়েন্টি’ ক্রিকেট খেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার এ খেলার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আবদুর রহিম।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষেতলাল পৌর সদরের ক্ষেতলাল মডেল পাইলট উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে গতকাল ক্ষেতলাল ‘ইউএনও কাপ টি-টোয়েন্টি’ ক্রিকেট খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্ষেতলালের ইউএনও মো. কামরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করে স্থানীয় শিশুশিল্পীরা। খেলার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আবদুর রহিম।
উদ্বোধনী খেলায় অংশ নেয় জয়পুরহাট ধানমন্ডি ক্রিকেট ক্লাব ও ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর এমসিসি ক্লাব। খেলায় আটটি ক্রিকেট ক্লাব অংশ নিচ্ছে।