ক্ষেতলালে এক ব্যক্তি খুন সিংড়ায় লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গোলাম রব্বানী (৩২) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার হিন্দা বজরবারাহী গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে গতকাল বৃহস্পতিবার নাটোরের সিংড়া উপজেলায় আকাল উদ্দিন (৩৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।ক্ষেতলাল থানা ও গোলাম রব্বানীর পারিবার সূত্রে জানা গেছে, হিন্দা বজরবারাহী গ্রামের মোফাজ্জলের ছেলে গোলাম রব্বানী ও মৃত কছের উল্লার ছেলে সিদ্দিকুর রহমানকে গত বুধবার সন্ধ্যায় একই গ্রামের রেজাউল ফকির তাঁর পুকুরের মাছ পাহাড়া দেওয়ার জন্য ডেকে নিয়ে যান। ওই দিন পুকুরে সেচ দেওয়া হচ্ছিল। রাত ১০টার পর সিদ্দিকুর রহামন পাশের শিমুলতলী বাজারে গিয়ে জানান, রব্বানীকে দুষ্কৃতকারী গলা কেটে হত্যা করেছে। পরে রাতে খবর পেয়ে ক্ষেতলাল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।সিংড়া থানা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ব্যবসার কাজে সিংড়া উপজেলার গোপালপুর গ্রামের সাদা মিয়ার ছেলে আকাল উদ্দিন কালীগঞ্জ বাজারে যান। এরপর তিনি নিখোঁজ হন। গতকাল সকাল নয়টায় স্থানীয় লোকজন ওই গ্রামের বারনই নদীর তীরে তাঁর লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আকাল উদ্দিনের ভাই বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা করেছেন। ওই থানার ওসি গোলাম হায়দার ফায়জুর রহমান বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল না।