ক্ষেতলালে খুচরা সার বিক্রেতারা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় লাইসেন্স না নিয়ে অনেকে সার বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে লাইসেন্স পাওয়া সার ডিলাররা বিপাকে পড়েছেন। লাইসেন্স পাওয়া সার ডিলাররা অভিযোগ করেন, এখন আলুর মৌসুম শুরু হয়েছে। এই মৌসুমে উপজেলার নিশ্চিন্তার আলফাজ আলী, রমজান আলী, মুনঝার বাজারের তাজুল ইসলাম, আবদুল মতিন, আবদুল ওহাবসহ অনেকে লাইসেন্স না নিয়েই সার বিক্রি করছেন। এসব সার বিক্রেতা ভারতীয় নিম্নমানের সারও বিক্রি করছেন। এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ক্ষেতলাল উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৫ জন সার ডিলার নিয়োগ করা হয়। তাঁদের কৃষকদের কাছে খুচরা সার বিক্রির অনুমতি দেওয়া হয়। সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা বলেন, ‘বাজারে লাইসেন্সধারী সার ডিলার ছাড়া অন্য কারও সার বিক্রি করার কথা নয়। এ ব্যাপারে কোনো অভিযোগ এই পর্যন্ত আমার কাছে আসেনি। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’