ক্ষেতলালে ছাত্রদল নেতা ছুরিকাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম গত বৃহস্পতিবার রাতে ছুরিকাহত হয়েছেন। তাঁকে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, কাউছার আলম ক্ষেতলাল সদর থেকে তাঁর বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে আটটায় খলিশাগাড়ি কালভার্টের কাছ দুর্বৃত্তরা ছুরি দিয়ে উপর্যুপরি তাঁকে আঘাত করে।