প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানির অভিযোগ তুলে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে অপসারণের দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয় ঘেরাওসহ বিক্ষাভ মিছিল করে এ দাবি জানান। এ ব্যাপারে অভিভাবকেরা গতকাল প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত শিক্ষক দাবি করেন, ‘অনেক শিক্ষার্থী আমার কাছে প্রাইভেট পড়ে। এ কারণে অন্য শিক্ষকেরা শত্রুতা করে ঘটনাগুলো ঘটাচ্ছে।’ প্রধান শিক্ষক আবু তাহের জানান, ওই শিক্ষককে প্রথমে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে কথা বলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।