ক্ষেতলালে হামলায় চেয়ারম্যান প্রার্থী আহত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক এক চেয়ারম্যান পদপ্রার্থী আহত হয়েছেন। উপজেলার আলমপুর ইউনিয়নের মধুপুকুর বাজারের কাছে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।আহত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নাম আবু সালেক (৪৫)। আলমপুর ইউপি থেকে তাঁর নির্বাচন করার কথা আছে। ঘটনায় তিনি গত বুধবার ক্ষেতলাল থানায় লিখিত অভিযোগ করেছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আবু সালেক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া চাওয়ার জন্য গত বুধবার মধুপুকুর বাজারে যান। এ সময় আলমপুর ইউনিয়নের আরেক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজার রহমানের ভাই আবদুল কাইয়ুম, আবুল কাসেমসহ সাতজন ওই বাজারের পাশে মান্নানের আমবাগানে সালেককে ডেকে নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা না করার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাঁরা সালেককে মারধর করেন। মাহফুজার রহমান বলেন, ‘আমার প্রতিপক্ষ হিসেবে তারা আমাকে হেনস্তা করার জন্য থানায় অভিযোগ করেছে।’