ক্ষেতলালে ১৪৪ ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকায় আজ সোমবার সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, অবরোধের পক্ষে ও বিপক্ষে আজ ১৮ দল ও ১৪-দলীয় জোট পৌর এলাকায় মিছিল-সমাবেশ করার ঘোষণা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মনজুর ১৪৪ ধারা জারির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।