ক্ষোভ ও নিন্দা প্রকাশ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর পাবনা কার্যালয় তছনছ ও সেখানে চুরির ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ অব্যাহত রয়েছে। এদিকে ঘটনার পর পাবনা সদর থানায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের আসামি করে মামলা করা হয়েছে।গতকাল বুধবার পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোট, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, একুশে বইমেলা উদ্যাপন পরিষদ, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পাবনা জেলা শাখা, পাবনা ড্রামা সার্কেল, মানবাধিকার বাস্তবায়ন পরিষদ, সৈয়দ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে অবিলম্বে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। পাবনার পুলিশ সুপার জামিল আহম্মেদ বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। স্থানীয় থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।’গত মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের সময় কার্যালয়ের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে রাখা চেয়ার-টেবিল, ল্যাপটপ ও দরকারি কাগজপত্র তছনছ করে এবং একটি ডিজিটাল ক্যামেরা নিয়ে যায়।