কড়া নিরাপত্তায় দুর্গোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রামুসহ কক্সবাজারের বিভিন্ন স্থানের ২৪৮টি মণ্ডপে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে দুর্গোৎসব। সনাতন ধর্মের হাজার হাজার নারী-পুরুষ মণ্ডপে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে পূজা-অর্চনা সম্পন্ন করেন।চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দল গতকাল বেলা ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত রামু ও কক্সবাজারের বিভিন্ন বৌদ্ধমন্দির ও মণ্ডপ পরিদর্শন করে।গতকাল দুপুরে বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালিত হচ্ছে। কোনো অবস্থায় রামুর ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।এ সময় উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী, কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ, জেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি রণজিৎ দাশ প্রমুখ।