কড়াইল বস্তিতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কড়াইল বস্তিতে গতকাল সোমবার রাতে আগুন লেগে অন্তত ৩০টি ঘর পুড়ে গেছে। এ সময় ধোঁয়ায় এবং আতঙ্কে তাড়াহুড়ো করে বস্তি থেকে বের হতে গিয়ে কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বস্তির একটি বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। পরে রাত সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস বারিধারা স্টেশনের কর্মকর্তা মিরন মিয়া প্রথম আলোকে বলেন, বস্তির বেলতলা এলাকায় বৈদ্যুতিক গোলযোগের কারণে একটি টেলিভিশন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতে যানজটের কারণে একটু বিলম্ব হয়। তিনি বলেন, সাড়ে আটটার দিকে বারিধারা স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।