কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে আজ সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা বজল সরকার প্রথম আলোকে বলেন, রাত আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে নয়টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভান। আগুন নেভানোর জন্য ১২ টি ইউনিট কাজ করেছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: